গেরিলা যুদ্ধের যৌথ মহড়া চালাচ্ছে ভারত ও আমেরিকার সেনারা
https://parstoday.ir/bn/news/world-i46005-গেরিলা_যুদ্ধের_যৌথ_মহড়া_চালাচ্ছে_ভারত_ও_আমেরিকার_সেনারা
ভারত এবং আমেরিকার সেনাবাহিনী যৌথ সামরিক মহড়া শুরু করেছে। ‘যুদ্ধ অভ্যাস ২০১৭’ নামের দু সপ্তাহের এ মহড়া গতকাল (শনিবার) থেকে ওয়াশিংটনের একটি সামরিক ঘাঁটিতে শুরু হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৭ ০৬:৪৩ Asia/Dhaka
  • \'যুদ্ধ অভ্যাস-২০১৭\'
    \'যুদ্ধ অভ্যাস-২০১৭\'

ভারত এবং আমেরিকার সেনাবাহিনী যৌথ সামরিক মহড়া শুরু করেছে। ‘যুদ্ধ অভ্যাস ২০১৭’ নামের দু সপ্তাহের এ মহড়া গতকাল (শনিবার) থেকে ওয়াশিংটনের একটি সামরিক ঘাঁটিতে শুরু হয়েছে।

মহড়ায় দু দেশের সেনারা গেরিলা এবং সন্ত্রাসবাদ-বিরোধী অভিযান সংক্রান্ত কৌশলগত দক্ষতা বাড়ানোর ওপর অনুশীলন করবে বলে ভারতীয় সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, জাতিসংঘ শান্তিবাহিনীতে কাজের ক্ষেত্রে সম্ভাব্য হুমকিকে সামনে রেখে এ মহড়ার আয়োজন করা হয়। 

মহড়ায় মার্কিন সেনাবাহিনীর ২০ পদাতিক রেজিমেন্টের ৫ম পদাতিক ব্যাটালিয়ন এবং ভারতের গোর্খা রাইফেলসের সুর্য কমান্ড অংশ নিচ্ছে।#  

পার্সটুডে/মূসা রেজা/১৭