কাবুলে ‘গ্রিন জোনের’ পরিধি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে মার্কিন সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/world-i46011-কাবুলে_গ্রিন_জোনের’_পরিধি_বাড়ানোর_পরিকল্পনা_নিয়েছে_মার্কিন_সেনাবাহিনী
আফগানিস্তানের রাজধানী কাবুলে কঠোর নিরাপত্তাবেষ্ঠিত অঞ্চল কথিত ‘গ্রিন জোনের’ পরিধি বাড়ানোর পরিকল্পনা করেছে মার্কিন সেনাবাহিনী। এতে দেশটির ন্যাটো এবং মার্কিন সেনা সদর দফতর এর আওতায় এসে যাবে। পাশাপাশি ২০২০ সাল পর্যন্ত দেশটিতে মার্কিন সেনা উপস্থিতি দীর্ঘায়িত করার প্রস্তুতি হিসেবে এ তৎপরতা চালানো হচ্ছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৭ ০৭:৫৬ Asia/Dhaka
  • কাবুলে ‘গ্রিন জোনের’ পরিধি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে মার্কিন সেনাবাহিনী

আফগানিস্তানের রাজধানী কাবুলে কঠোর নিরাপত্তাবেষ্ঠিত অঞ্চল কথিত ‘গ্রিন জোনের’ পরিধি বাড়ানোর পরিকল্পনা করেছে মার্কিন সেনাবাহিনী। এতে দেশটির ন্যাটো এবং মার্কিন সেনা সদর দফতর এর আওতায় এসে যাবে। পাশাপাশি ২০২০ সাল পর্যন্ত দেশটিতে মার্কিন সেনা উপস্থিতি দীর্ঘায়িত করার প্রস্তুতি হিসেবে এ তৎপরতা চালানো হচ্ছে।

কাবুলের গ্রিন জোরে পরিসর ব্যাপকভাবে বাড়ানোর কাজ তদারকির জন্য মার্কিন সেনাবাহিনী সম্প্রতি একজন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। ‘গ্রিন জোনকে ০.৭১ বর্গ মাইল থেকে বাড়িয়ে ১.৮৬ বর্গ মাইল করার পরিকল্পনা করা হয়েছে। ‘গ্রিন জোনের ভেতরের সব সড়কে সরকারি যানবাহন ছাড়া আর সব গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হবে। 

বর্তমান ‘গ্রিন জোনের বাইরে একশ ফুটেরও কম দূরত্বে মার্কিন সেনাঘাঁটি অবস্থিত। নিরাপত্তাহীনতার কারণে মার্কিন দূতাবাস কর্মীরা এ রাস্তাটুকু পাড়ি দেয়ার বদলে চিনুক হেলিকপ্টারে করে সেনাঘাঁটিতে যাতায়াত করেন। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে মার্কিন সেনাঘাঁটি কাবুলের ‘গ্রিন জোনের আওতায় এসে যাবে। ফলে এভাবে আর যাতায়াতের প্রয়োজন মার্কিন দূতাবাস কর্মীদের পড়বে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, আফগানিস্তনে টানা ১৬ বছর ধরে মার্কিন সেনা উপস্থিতি সত্ত্বেও রাজধানী কাবুলের কেন্দ্রীয় অঞ্চলকে তালেবানের বোমা হামলা থেকে নিরাপদ রাখাই সম্ভব হচ্ছে না।#

পার্সটুডে/মূসা রেজা/১৭