রুশ-চীন যৌথ মহড়ায় অংশ নিচ্ছে এক ডজনেরও বেশি যু্দ্ধজাহাজ
https://parstoday.ir/bn/news/world-i46059-রুশ_চীন_যৌথ_মহড়ায়_অংশ_নিচ্ছে_এক_ডজনেরও_বেশি_যু্দ্ধজাহাজ
রাশিয়া ও চীনের যৌথ নৌমহড়ায় এক ডজনেরও বেশি যুদ্ধজাহাজ অংশ গ্রহণ করছে। সাতদিনের এ মহড়া আজ থেকে শুরুর ঘোষণা দেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০১৭ ০৬:২৬ Asia/Dhaka
  • রুশ-চীন যৌথ মহড়ায় অংশ নিচ্ছে এক ডজনেরও বেশি যু্দ্ধজাহাজ

রাশিয়া ও চীনের যৌথ নৌমহড়ায় এক ডজনেরও বেশি যুদ্ধজাহাজ অংশ গ্রহণ করছে। সাতদিনের এ মহড়া আজ থেকে শুরুর ঘোষণা দেয়া হয়েছে।

যৌথ সাগর-২০১৭ নামের নৌমহড়া জাপান সাগর এবং ওকহোৎসেকে চলবে বলে রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের মুখপাত্র ভ্লাদিমির মাতভিব জানান। দ্বিতীয় পর্যায়ের নৌমহড়ায় ১১টি যুদ্ধজাহাজ, ২টি ডুবোজাহাজ, চারটি উদ্ধারকারী জাহাজ, চারটি ডুবোজাহাজ বিধ্বংসী বিমান এবং যুদ্ধজাহাজের অবতরণের উপযোগী চারটি হেলিকপ্টার অংশ নেবে। 

মহড়ার প্রথম অংশ গত জুলাই মাসে বাল্টিকে অনুষ্ঠিত হয়েছে। 

চীন ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সামরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার ‘সক্রিয় অংশে তাজা গোলাগুলি ব্যবহারের কথা জানানো হয়েছিল।

আমেরিকা ও জাপানের সঙ্গে চীনের যখন নানামুখী সামরিক উত্তেজনা চলছে তখন এ মহড়া অনুষ্ঠিত চলেছে। এতে রাশিয়া ও চীন সামরিক দিক দিয়ে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৮