মার্কিন মারণাস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেনে কোনো শান্তি আসবে না: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i46155-মার্কিন_মারণাস্ত্র_সরবরাহের_মাধ্যমে_ইউক্রেনে_কোনো_শান্তি_আসবে_না_রাশিয়া
রাশিয়া বলেছে, ইউক্রেনের কাছে আমেরিকার সম্ভাব্য মারণাস্ত্র সরবরাহের পরিকল্পনা দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কোনো অবদান রাখবে না। আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ মন্তব্য করেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০১৭ ১৪:৪২ Asia/Dhaka
  • ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

রাশিয়া বলেছে, ইউক্রেনের কাছে আমেরিকার সম্ভাব্য মারণাস্ত্র সরবরাহের পরিকল্পনা দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কোনো অবদান রাখবে না। আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ মন্তব্য করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পরোশেঙ্কো এর আগে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন, তার দেশে প্রতিরক্ষামূলক মারণাস্ত্র পাঠানোর একটি বিলে মার্কিন সিনেট অনুমোদন দিয়েছে। এছাড়া, বিলের আওতায় কিয়েভের জন্য ৫০ কোটি ডলার অর্থ  মূল্যের সামরিক সহায়তা দেয়ার কথা বলা হয়েছে  বলেও জানিয়েছিলেন তিনি।

ইউক্রেনের জন্য মার্কিন এ  বিপজ্জনক সামরিক সহযোগিতার প্রতি ইঙ্গিত করে পেসকভ বলেন, "এ ধরনের বক্তব্য স্বয়ং প্রেসিডেন্ট পেরোশেঙ্কো থেকে এসেছে। তবে এ বিষয়ে আমেরিকার পক্ষ থেকে কোনো বক্তব্য আমরা এখনো পায় নি।"

ইউক্রেনের সেনাবাহিনী ২০১৪ সালের এপ্রিলে দেশটির পূর্বাঞ্চলীয় দোনেস্ক এবং লুগানস্কে রুশপন্থি বিক্ষোভকারীদের ওপর অভিযান চালানোর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এবং অস্ত্রধারীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। জাতিসংঘ জানিয়েছে, সংঘর্ষে এ পর্যন্ত ১০,০০০ জনের বেশি ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি লাখ লাখ মানুষ বাস্তুহারা হয়েছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/১৯