সন্ত্রাসীদের অবস্থানে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i46597-সন্ত্রাসীদের_অবস্থানে_ক্রুজ_ক্ষেপণাস্ত্র_হামলা_চালালো_রাশিয়া
সিরিয়ার ইদলিব ও দেইর আয-যোর প্রদেশে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কয়েকটি অবস্থানে তোপলভ টিইউ-৯৫ বোমারু বিমান থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ০৯:০২ Asia/Dhaka
  • রুশ বোমারু বিমান
    রুশ বোমারু বিমান

সিরিয়ার ইদলিব ও দেইর আয-যোর প্রদেশে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কয়েকটি অবস্থানে তোপলভ টিইউ-৯৫ বোমারু বিমান থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারল ইগোর কোনাশেংকভ গতকাল (মঙ্গলবার) জানান, কয়েকটি বোমারু বিমান রাশিয়ার এঙ্গেলস বিমানবন্দর থেকে উড়ে যায় এবং ইরান ও ইরাকের আকাশসীমা পেরিয়ে সিরিয়ায় সন্ত্রাসীদের চিহ্নিত অবস্থানে কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আকস্মিক এ হামলায় সন্ত্রাসীদের কয়েকটি কমান্ড পোস্ট, দূর্গ, সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ ধ্বংস হয়।

জেনারেল কোনাশেংকভ জানান, সন্ত্রাসীদের যেসব অবস্থান ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে তার সবই ছিল আবাসিক এলাকা থেকে বহু দূরে। দেইর আয-যোরের কাছে সন্ত্রাসীদের হামলায় রাশিয়ার কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ভ্যালোরি অ্যাসাপভ নিহত হওয়ার দু দিন পর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার কথা জানালো রাশিয়া।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭