ইরানি সামরিক স্থাপনা আমেরিকাকে দেখতে দেয়ার কারণ নেই: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i46759-ইরানি_সামরিক_স্থাপনা_আমেরিকাকে_দেখতে_দেয়ার_কারণ_নেই_রাশিয়া
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের বিষয়ে মার্কিন চাপকে নাকচ করে দিয়েছে রাশিয়া।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০১৭ ১০:৫৭ Asia/Dhaka
  • মিখাইল উলিয়ানভ
    মিখাইল উলিয়ানভ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের বিষয়ে মার্কিন চাপকে নাকচ করে দিয়েছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরমাণু নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক মিখাইল উলিয়ানভ গতকাল (শুক্রবার) বলেছেন, আমেরিকাকে ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের সুযোগ দেয়ার কোনো কারণ নেই এবং এ বিষয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ  কোনো আহ্বানও জানানোর প্রয়োজন নেই।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি বৃহস্পতিবার ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের বিষয়ে রাশিয়ার অবস্থানের সমালোচনা করেছেন। মিখাইল উলিয়ানভ সে সমালোচনাও নাকচ করেছেন। তিনি বলেছেন, ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনে মার্কিন সরকারের এই দাবি অগভীর চিন্তার দৃষ্টান্ত। রাশিয়ার এ কর্মকর্তা আরো বলেছেন, মার্কিন দাবির মাধ্যমে পরিষ্কার হয় যে, আমেরিকা ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার অন্য পক্ষের ওপর নিজেদের মতামত চাপিয়ে দেয়ার চেষ্টা করছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০