'পাকিস্তানের প্রতিক্রিয়া বিবেচনা করে আফগানিস্তানে সেনা পাঠায়নি ভারত'
অক্টোবর ০৫, ২০১৭ ১৩:৫১ Asia/Dhaka
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, পাকিস্তানের প্রতিক্রিয়া কথা বিবেচনা করে আফগানিস্তানের সেনা না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।
তিনি স্বীকার করেন, আফগানিস্তানের ভারতীয় সেনা মোতায়েন করা হলে সেখানকার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠবে এবং গোটা অঞ্চলে নতুন করে গোলযোগের সূচনা হবে।

অবশ্য, মার্কিন প্রতিনিধি পরিষদের আমর্ড সার্ভিসেস কমিটিতে তিনি যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে ভারতের ভূমিকার প্রশংসাও করেন। দক্ষিণ এশিয়া সংক্রান্ত কংগ্রেসের শুনানির সময় এ সব কথা বলেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/৫
ট্যাগ