পরমাণু সমঝোতা ত্যাগ না করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানাল রাশিয়া
ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই করা পরমাণু সমঝাতা থেকে বের হয়ে না যাওয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। ২০১৫ সালে ইরানের সঙ্গে জার্মানি এবং জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশ চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকা এ সমঝেতা সই করেছিল।
কাজাখস্তানে সংবাদিকদের সঙ্গে আলাপের সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, পরমাণু সমঝোতা বর্তমান অবস্থায় রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ সমঝোতায় আমেরিকার থাকাটাও খুব গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। নির্বাচনি প্রচারণার সময়ই পরমাণু সমঝোতার বিরুদ্ধে অবস্থান নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি প্রকাশিত অনেক সংবাদে বলা হয়েছে, ইরান এ চুক্তি মেনে চলছে এমন প্রতিবেদন কংগ্রেসে পাঠাবেন না বলে পরিকল্পনা করছেন ট্রাম্প। মার্কিন আইন অনুযায়ী এ প্রতিবেদনের প্রয়োজন রয়েছে। এ সমঝোতায় স্বাক্ষরকারী অন্য আর সবপক্ষই এটি মেনে চলার ওপর গুরুত্বারোপ করে আসছে।#
পার্সটুডে/মূসা রেজা/৬