'কাশ্মির সংকট একমাত্র আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি হতে পারে'
https://parstoday.ir/bn/news/world-i47219-'কাশ্মির_সংকট_একমাত্র_আলোচনার_মাধ্যমেই_নিষ্পত্তি_হতে_পারে'
ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস বা 'র'এর সাবেক প্রধান অমরজিৎ সিং দৌলত বলেছেন, কাশ্মির সংকট একমাত্র আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি হবে পারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৯, ২০১৭ ১২:৪৪ Asia/Dhaka
  • 'কাশ্মির সংকট একমাত্র আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি হতে পারে'

ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস বা 'র'এর সাবেক প্রধান অমরজিৎ সিং দৌলত বলেছেন, কাশ্মির সংকট একমাত্র আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি হবে পারে।

 

লন্ডন স্কুল অব ইকনমিক্স বা এলএসই'র দক্ষিণ এশিয়া ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পাকিস্তানের সঙ্গে আলোচনা না করার যে কৌশল ভারত নিয়েছে তার কোনো অর্থ নেই বলেও উল্লেখ করেন।

'র'এর সাবেক প্রধান অমরজিৎ সিং দৌলত

গত পনর মাসে কাশ্মিরের পরিস্থিতি ভারত মারাত্মক ভাবে খারাপ করেছে উল্লেখ করে তিনি বলেন, বল প্রয়োগ করে কাশ্মিরে কখনোই কোনো সুফল পাওয়া যায়নি। আসলে এ ভাবে কোথাও কখনোই সুফল পাওয়া যায়নি এবং বর্তমানে স্পেনে তা দেখতে পাচ্ছি বলে উল্লেখ করেন তিনি।

আইএসআইয়ের সাবেক প্রধান এসাহনুল হক

এদিকে, একই অনুষ্ঠানে অংশ নিয়েছেন পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআইয়ের সাবেক প্রধান এসাহনুল হক। তিনি বলেন, গত জুলাই থেকে কাশ্মির পরিস্থিতি অবনতির দিকে মোড় নিয়েছে।তিনি আরো বলেন, নির্বিচারের ছররা গুলি ব্যবহার করে এবং দমন-পীড়ন চালিয়ে কাশ্মিরে বিক্ষোভ সামাল দিয়েছে ভারত।# 

পার্সটুডে/মূসা রেজা/৯