মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালাচ্ছে রোহিঙ্গারা
https://parstoday.ir/bn/news/world-i47573-মিয়ানমারের_সেনাবাহিনীর_নির্যাতনের_মুখে_পালাচ্ছে_রোহিঙ্গারা
মিয়ানমারের সেনাবাহিনীর কঠোর নির্যাতন এবং ক্ষুধার জ্বালা মেটাতে আরো হাজার হাজার রোহিঙ্গা মুসলমান প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যাচ্ছে বলে সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৬, ২০১৭ ১৪:৫৩ Asia/Dhaka
  • মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালাচ্ছে রোহিঙ্গারা

মিয়ানমারের সেনাবাহিনীর কঠোর নির্যাতন এবং ক্ষুধার জ্বালা মেটাতে আরো হাজার হাজার রোহিঙ্গা মুসলমান প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যাচ্ছে বলে সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে।

ইরানের সংবাদ মাধ্যম 'ইসনা; জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানরা ক্ষুধা, সেনাবাহিনীর হামলা এবং তাদের বাড়িঘরে আগুন দেয়ার কারণে তারা বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। 

বাংলাদেশের একটি মানবাধিকার সংস্থার উপ পরিচালক প্রিতম কুমার চৌধুরি জানিয়েছেন, বাংলাদেশের কক্স বাজারে রোহিঙ্গা মুসলানদের  আশ্রয় ক্যাম্পে অভিভাবকহীন প্রায় ১৪ হাজার শিশু অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। 

অন্যদিকে, বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ার বালুখালীতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ক্যাম্পে বন্যহাতির হামলায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়।

এছাড়া, মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে রাখাইন থেকে পালিয়ে আসার পথে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকার সাগরে প্রায় ৫০ জন রোহিঙ্গা বহনকারী আরও একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয় শিশু ও চার নারীসহ ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৬