রাশিয়াকে ঠেকাতে পোল্যান্ডে গোয়েন্দা কেন্দ্র উদ্বোধন করল ন্যাটো
https://parstoday.ir/bn/news/world-i47686-রাশিয়াকে_ঠেকাতে_পোল্যান্ডে_গোয়েন্দা_কেন্দ্র_উদ্বোধন_করল_ন্যাটো
পোল্যান্ডে গোয়েন্দা কেন্দ্র উদ্বোধন করেছে ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন ২৯ সদস্য দেশের গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা জোরদারের লক্ষ্য খোলা হয়েছে এটি। রাশিয়ার সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলোর উত্তেজনা যখন তুঙ্গে তখন এ পদক্ষেপ নেয়া হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২০, ২০১৭ ০৯:২৭ Asia/Dhaka
  • রাশিয়াকে ঠেকাতে পোল্যান্ডে গোয়েন্দা কেন্দ্র উদ্বোধন করল ন্যাটো

পোল্যান্ডে গোয়েন্দা কেন্দ্র উদ্বোধন করেছে ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন ২৯ সদস্য দেশের গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা জোরদারের লক্ষ্য খোলা হয়েছে এটি। রাশিয়ার সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলোর উত্তেজনা যখন তুঙ্গে তখন এ পদক্ষেপ নেয়া হলো।

সামরিক মহড়ায় ন্যাটো সেনারা

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় নগরী কারাকোওতে এ কেন্দ্র স্থাপন করা হয়েছে। গোয়েন্দা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী অ্যান্তোনি ম্যাসিয়ারেউইস বলেন, ন্যাটো মিত্র দেশগুলোর গোয়েন্দা সংস্থার তৎপরতা বাড়ানোর লক্ষ্যে এটি স্থাপন করা হয়। পাশাপাশি তাদের আচরণ এবং নীতিও এ কেন্দ্র নির্ধারণ করবে বলেও জানান তিনি।

সামরিক মহড়ায় ন্যাটো সেনা

জীবনের সকল ক্ষেত্রই গোয়েন্দা তৎপরতার আওতায় পড়ে উল্লেখ করেন তিনি।  তিনি আরো বলেন, সাইবার যন্ত্রপাতি এবং প্রচলিত গোয়েন্দা তৎপরতার মুখে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি হুমকিতে পড়েছে সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলো।

পার্সটুডে/মূসা রেজা/২০