চীনা কমিউনিস্ট পার্টির প্রধান হলেন প্রেসিডেন্ট শি জিনপিং
https://parstoday.ir/bn/news/world-i47849-চীনা_কমিউনিস্ট_পার্টির_প্রধান_হলেন_প্রেসিডেন্ট_শি_জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-কে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচন করা হয়েছে। এখন থেকে আগামী পাঁচ বছরের জন্য তিনি চীনা কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ও পলিটব্যুরোর স্থায়ী কমিটির প্রধান হিসেবে কাজ করবেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৫, ২০১৭ ১৩:৩৪ Asia/Dhaka
  • শি জিনপিং
    শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-কে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচন করা হয়েছে। এখন থেকে আগামী পাঁচ বছরের জন্য তিনি চীনা কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ও পলিটব্যুরোর স্থায়ী কমিটির প্রধান হিসেবে কাজ করবেন।

আজ (বুধবার) চীনা কমিউনিস্ট পার্টি এ ঘোষণা দিয়েছে। শি জিনপিংয়ের পাশাপাশি পলিটব্যুরোতে থাকছেন প্রধানমন্ত্রী লি কেকিয়াং। রুদ্ধদ্বার বৈঠকে পার্টির সর্বোচ্চ এ পর্যায়ের জন্য নতুন আরো পাঁচ ব্যক্তি নির্বাচিত হয়েছেন।

চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্যরা

অনেকে ধারণা করছেন, পলিটব্যুরোর বিদায়ী কমিটির চেয়ে নতুন কমিটি কম প্রভাবশালী হবে; সেখানে বরং ৬৪ বছর বয়সী প্রেসিডেন্ট শি জিনপিং অনেক বেশি প্রভাবশালী ব্যক্তি। চীনে মাও সেতুংয়ের পরে জিনপিং-কে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। ২০১২ সালে তিনি ক্ষমতায় আসার পর দেশে দুর্নীতি-বিরোধী ব্যাপক অভিযান চালিয়েছেন।

শি জিনপিংয়ের রাজনৈতিক তত্ত্বের কারণে তার নাম চীনা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাও সেতুংয়ের পর এ কৃতিত্ব শুধু তারই। শি জিনপিং-কে দ্বিতীয় দফায় নির্বাচিত করার মাধ্যমে তাকে খোলা হাতে নিজের কর্মসূচি বাস্তবায়নের সুযোগ দেয়া হয়েছে যাতে চীন এ শতকের মাঝামাঝি সময়ের মধ্যে বিশ্বমানের সামরিক শক্তি নিয়ে পরাশক্তি হতে পারে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫#