আমেরিকার প্রলাপ অব্যাহত: ‘মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইরান দায়ী’
https://parstoday.ir/bn/news/world-i48251-আমেরিকার_প্রলাপ_অব্যাহত_মধ্যপ্রাচ্যে_অস্থিতিশীলতার_জন্য_ইরান_দায়ী’
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ের্ত অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অস্থিতিশীলতার জন্য ইরান দায়ী। তিনি মঙ্গলবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে আরো দাবি করেন, মধ্যপ্রাচ্যে ইরান নাশকতামূলক তৎপরতা চালাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৮, ২০১৭ ০৪:১০ Asia/Dhaka
  • হিদার নুয়ের্ত
    হিদার নুয়ের্ত

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ের্ত অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অস্থিতিশীলতার জন্য ইরান দায়ী। তিনি মঙ্গলবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে আরো দাবি করেন, মধ্যপ্রাচ্যে ইরান নাশকতামূলক তৎপরতা চালাচ্ছে।

এর আগে সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইরানকে সন্ত্রাসবাদে সমর্থনের দায়ে অভিযুক্ত করে বলেছিলেন, আমেরিকা ইরানের অস্থিতিশীলতা সৃষ্টিকারী আচরণ সহ্য করবে না।

ডোনাল্ড ট্রাম্প

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৩ অক্টোবর তেহরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সমর্থন দেয়ার অভিযোগ তুলেছিলেন। তিনি সন্ত্রাসবাদের অভিযোগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন।  

ট্রাম্প এমন সময় এ পদক্ষেপ নিলেন যখন সিরিয়া ও ইরাকে আমেরিকার সমর্থনে হৃষ্টপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে আইআরজিসি।

ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে ওই দুই দেশের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়েছে ইরান। তেহরান ওই দুই দেশে সন্ত্রাস বিরোধী যুদ্ধের কাজে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে। এ বিষয়টি মার্কিন প্রশাসনের ভালো লাগেনি।

আমেরিকা এমন সময় ইরানের বিরুদ্ধে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ আনল যখন বহু বছর ধরে খোদ ওয়াশিংটনই মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রেখেছে।

২০১১ সাল থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন পৃষ্ঠপোষকতায় চলছে সন্ত্রাসবাদ। অন্যদিকে ২০১৫ সাল থেকে আমেরিকার সরাসরি সমর্থন ও সহযোগিতা নিয়ে ইয়েমেনের জনগণের ওপর নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮