আফগানিস্তানে দায়েশের সঙ্গে গোপন সমঝোতা রয়েছে আমেরিকার: কারজাই
https://parstoday.ir/bn/news/world-i48372-আফগানিস্তানে_দায়েশের_সঙ্গে_গোপন_সমঝোতা_রয়েছে_আমেরিকার_কারজাই
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সঙ্গে আমেরিকার গোপন সমঝোতা রয়েছে এবং এ গোষ্ঠীকে মার্কিন সরকার আফগানিস্তানে প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১২, ২০১৭ ১৫:৫৮ Asia/Dhaka
  • হামিদ কারজাই
    হামিদ কারজাই

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সঙ্গে আমেরিকার গোপন সমঝোতা রয়েছে এবং এ গোষ্ঠীকে মার্কিন সরকার আফগানিস্তানে প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছে।

তিনি বলেন, "আমার মতে আমেরিকার পূর্ণ উপস্থিতি, নজরদারি, সামরিক, রাজনৈতিক ও গোয়েন্দা সহযোগিতায় দায়েশের উত্থান ঘটেছে।" কাতারের আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে তিনি এসব কথা বলেছেন।

আফগান দায়েশ

হামিদ কারজাই বলেন, "গত দু বছর ধরে আফগানিস্তানের লোকজন এ সমস্যায় ভুগছে এবং এর বিরুদ্ধে কথা বলছে কিন্তু এ বিষয়ে কিছুই করা হয় নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়েশের দোহাই দিয়ে আফগানিস্তানে চলতি বছরের এপ্রিল মাসে ব্যাপক বোমা ফেলেন।" হামিদ কারজাই বলেন, আগামী দিনগুলোতে দায়েশ আফগানিস্তানের আরো এলাকা দখল করবে।  

২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিরাট অংশ দখল করে নেয়ার এক বছর পর  উগ্র এ গোষ্ঠী আফগানিস্তানে প্রভাব বিস্তার শুরু করে। দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে তাদের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং সেখানে বর্বর হামলা চালিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২