বাংলাদেশে নতুন শরণার্থীর সংখ্যা ৭ লাখ: তুর্কি রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/world-i48446-বাংলাদেশে_নতুন_শরণার্থীর_সংখ্যা_৭_লাখ_তুর্কি_রাষ্ট্রদূত
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দশ লাখে পৌঁছেছে বলে তুর্কি রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক জানিয়েছেন। তিনি ঢাকায় সাংবাদিকদের বলেছেন, ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশে সাত লাখ রোহিঙ্গা মুসলমান প্রবেশ করেছে। এ নিয়ে সেখানে এখন দশ লাখ শরণার্থী অবস্থান করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৫, ২০১৭ ১৬:১৩ Asia/Dhaka
  • রোহিঙ্গা শরণার্থী
    রোহিঙ্গা শরণার্থী

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দশ লাখে পৌঁছেছে বলে তুর্কি রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক জানিয়েছেন। তিনি ঢাকায় সাংবাদিকদের বলেছেন, ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশে সাত লাখ রোহিঙ্গা মুসলমান প্রবেশ করেছে। এ নিয়ে সেখানে এখন দশ লাখ শরণার্থী অবস্থান করছে।

বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত আরও বলেছেন, তুরস্ক রোহিঙ্গা শরণার্থীদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। 

রোহিঙ্গা শরণার্থী

গত ২৫ আগস্ট থেকে রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর নতুন করে হামলা শুরু করে মিয়ানমারের সশস্ত্র বাহিনী। এর ফলে অন্তত ছয় হাজার মুসলমান নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছে। 

মিয়ানমার সরকার রাখাইনে সহিংসতা বন্ধের দাবি করলেও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সেখানে মুসলমানদের ওপর হত্যা-নির্যাতন অব্যাহত রয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫