পুতিন-আসাদ বৈঠকে ক্ষুব্ধ আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i48751-পুতিন_আসাদ_বৈঠকে_ক্ষুব্ধ_আমেরিকা
রাশিয়ার সোচিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের আন্তরিকতাপূর্ণ বৈঠকে ক্ষুব্ধ হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই বৈঠকের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, রাশিয়া এটা প্রমাণ করেছে যে তারা বাশার আসাদকে সহযোগিতা করার বিষয়ে খুবই বিশেষ দায়িত্ব পালন করছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ২২, ২০১৭ ১৭:৫২ Asia/Dhaka
  • পুতিন-আসাদ বৈঠকে ক্ষুব্ধ আমেরিকা

রাশিয়ার সোচিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের আন্তরিকতাপূর্ণ বৈঠকে ক্ষুব্ধ হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই বৈঠকের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, রাশিয়া এটা প্রমাণ করেছে যে তারা বাশার আসাদকে সহযোগিতা করার বিষয়ে খুবই বিশেষ দায়িত্ব পালন করছে।

সিরিয়ার সেনাবাহিনী বুকামাল শহরটি মুক্ত করার পর বাশার আসাদ রাশিয়া সফর করেন এবং সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠককে অনেকেই আমেরিকার বিরুদ্ধে বিজয়ের উদযাপন হিসেবে বর্ণনা করেছেন। 

গতকাল (মঙ্গলবার) রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে দুই দেশের নেতার বৈঠক ও কোলাকুলির ছবি ও ভিডিও প্রকাশ করা হয়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২