কোরিয় উপদ্বীপে সবচেয়ে বড় বিমান মহড়ায় নামছে সিউল-ওয়াশিংটন
https://parstoday.ir/bn/news/world-i48829-কোরিয়_উপদ্বীপে_সবচেয়ে_বড়_বিমান_মহড়ায়_নামছে_সিউল_ওয়াশিংটন
আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া আগামী মাসে বিমান মহড়ায় নামবে। কোরিয় উপদ্বীপে ভিজিলেন্স অ্যাক নামের মহড়াকে এ যাবৎকালের সবচেয়ে বড় মহড়া হিসেবে উল্লেখ করা হয়েছ। এতে মার্কিন অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান এফ-৩৫এ লাইটিনিং এবং এফ-২২ র‍্যাপ্টার বহরসহ অন্যান্য বিমানও অংশ নেবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ২৪, ২০১৭ ১৩:০৬ Asia/Dhaka
  • এফ-২২ র‍্যাপ্টর
    এফ-২২ র‍্যাপ্টর

আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া আগামী মাসে বিমান মহড়ায় নামবে। কোরিয় উপদ্বীপে ভিজিলেন্স অ্যাক নামের মহড়াকে এ যাবৎকালের সবচেয়ে বড় মহড়া হিসেবে উল্লেখ করা হয়েছ। এতে মার্কিন অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান এফ-৩৫এ লাইটিনিং এবং এফ-২২ র‍্যাপ্টার বহরসহ অন্যান্য বিমানও অংশ নেবে।

সি-১৩০ হারকিউলিস

ভিজিলেন্স অ্যাক আগামী মাসের চার থেকে শুরু হয়ে ৮ তারিখ পর্যন্ত চলবে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা দেশটির ইয়োনহ্যাপ সংবাদ সংস্থাকে জানিয়েছে। এ ছাড়া, বার্তা সংস্থা রয়টার্সও মহড়ার তারিখ নিশ্চিত করেছে। মহড়ায় ছয়টি এফ-২২ র‍্যাপ্টর এবং চারটি এফ-৩৫এ লাইটিনিং অংশ নেবে।

মহড়ায় অংশগ্রহণকারী মার্কিন এবং দক্ষিণ কোরিয়ার বিমান বহর যৌথ ভাবে শত্রু ভূ-সীমানায় ঢোকা ও সুনির্দিষ্ট লক্ষ্যে হামলার অনুশীলন চালাবে।

উত্তর কোরিয়ার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে যখন পিয়ংইয়ং-ওয়াশিংটন টানাপড়েন তুঙ্গে তখন এ মহড়ার আয়োজন করা হচ্ছে। এতে উত্তেজনা আরো উসকে দেয়া হবে বলেই ধারণা করা হচ্ছে।   

গত বছর একই মহড়ায় ১৬ হাজার সেনা এবং দুই শতাধিক মার্কিন বিমান অংশ নিয়েছিল। এ সব বিমানের মধ্যে আওয়াক্স এবং সি-১৩০ হারকিউলিসও ছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২৪