আফগানিস্তানে আরও সামরিক ঘাঁটি তৈরি করবে আমেরিকা?
-
আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাঁটি
আফগানিস্তানে আরো সামরিক ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে আমেরিকা। পাকিস্তানের সংবাদ সংস্থা পাকট্রিবিউন জানিয়েছে, আমেরিকার একটি জাহাজ নির্মাণ সামগ্রী নিয়ে করাচি বন্দরে ভিড়েছে। সেখান থেকে ওই সব সামগ্রী আফগানিস্তানে নিয়ে যাওয়া হবে।
আমেরিকার সেনাবাহিনী এসব সামগ্রী নিয়ে এসেছে বলে সাংবাদিকরা জানতে পেরেছেন। জাহাজে করে আনা নির্মাণ সামগ্রীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে এমন সব সামগ্রী রয়েছে যেগুলো সামরিক ঘাঁটি নির্মাণের জন্য ব্যবহার করা হয়ে থাকে।
আফগানিস্তানে এর আগেও সামরিক ঘাঁটি নির্মাণ করেছে আমেরিকা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাগরাম বিমান ঘাঁটি এবং কান্দাহার ঘাঁটি। এসব ঘাঁটি ব্যবহার করে বহু নিরপরাধ মানুষকে হত্যা করেছে মার্কিন বাহিনী।
আফগানিস্তানে বর্তমানে আমেরিকার ১৫ হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে। অনেক বিশেষজ্ঞের মতে, আফগানিস্তানে চলমান সংঘর্ষ ও অনিরাপত্তার পেছনে রয়েছে এসব মার্কিন সেনা।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬