'খনিজ সম্পদ লুট ও আফিমের জন্য আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছে আমেরিকা'
https://parstoday.ir/bn/news/world-i50267-'খনিজ_সম্পদ_লুট_ও_আফিমের_জন্য_আফগানিস্তানে_আগ্রাসন_চালিয়েছে_আমেরিকা'
খনিজ সম্পদ লুট এবং আফিম চাষ জোরদার করার জন্য ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছে আমেরিকা। ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যের সাব্কে অধ্যাপক জেমস হেনরি ফিটজার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৩, ২০১৭ ১৬:২৬ Asia/Dhaka
  • পপি ক্ষেতে মার্কিন সেনাদের বিচরণ (ফাইল ফটো)
    পপি ক্ষেতে মার্কিন সেনাদের বিচরণ (ফাইল ফটো)

খনিজ সম্পদ লুট এবং আফিম চাষ জোরদার করার জন্য ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছে আমেরিকা। ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যের সাব্কে অধ্যাপক জেমস হেনরি ফিটজার।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গত বুধবার আকস্মিকভাবে আফগানিস্তান সফর করেছেন। আগস্ট মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন আফগান নীতি ঘোষণার পর পেন্স আফগানিস্তান সফর করলেন। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প আফগান যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু নতুন নীতির আওতায় তিনি আরো সেনা পাঠিয়েছেন।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা

এ সম্পর্কে হেনরি ফিটজার বলেন, "মনে হচ্ছে আফগানিস্তানে আফিম চাষকে রক্ষা করতে এবং মূল্যবান খনিজ সম্পদ লুটে নেয়ার কর্মসূচি অব্যাহত রাখতে চাইছে আমেরিকা।" তিনি বলেন, "এটা অত্যন্ত দুঃখজনক যে, এখনো আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন করা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প আফগান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও তা করেন নি এবং আসল বাস্তবতা হচ্ছে মাইক পেন্স ভুল নের্দশনা নিয়ে তিনি আফগানিস্তান সফর করেছেন।"#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩