‘রেড লাইন’ অতিক্রম করেছে আমেরিকা: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i50277-রেড_লাইন’_অতিক্রম_করেছে_আমেরিকা_রাশিয়া
রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইউেক্রনকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করে আমেরিকা ‘রেড লাইন’ অতিক্রম করেছে। মস্কো বলেছে, আমেরিকা মূলত ইউক্রেনকে নতুন করে রক্তপাতের দিকে ঠেলে দিচ্ছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ২৩, ২০১৭ ২২:০২ Asia/Dhaka
  • ইউক্রেনে মার্কিন সেনা
    ইউক্রেনে মার্কিন সেনা

রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইউেক্রনকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করে আমেরিকা ‘রেড লাইন’ অতিক্রম করেছে। মস্কো বলেছে, আমেরিকা মূলত ইউক্রেনকে নতুন করে রক্তপাতের দিকে ঠেলে দিচ্ছে।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ অভিযোগ করেছেন, পূর্ব ইউক্রেনে সরকারি সেনা ও রুশপন্থি যোদ্ধাদের মধ্যে সহিংসতা ছড়িয়ে দিতে তৎপর রয়েছে ওয়াশিংটন।

সের্গেই রিয়াবকভ

রিয়াবকভ বলেন, দু পক্ষের মধ্যে সহিংসতা উসকে দেয়ার কাজে লিপ্ত রয়েছে আমেরিকা; সে কারণে তারা এখন আর কোনোভাবেই নিরপেক্ষতার দাবি করতে পারে না। তিনি বলেন, মার্কিন কর্মকর্তাদের বেশিরভাগই যেহেতু অন্ধভাবে রুশভীতি ছড়াচ্ছেন সে কারণে তাদের কাছে ‘সাধারণ জ্ঞান’ আশা করাও বৃথা।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি ঘোষণা করেছে যে, অস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো হবে। এরপর রুশ মন্ত্রী এসব কথা বললেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩