ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে হবে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i50319-ইরানের_সঙ্গে_সই_হওয়া_পরমাণু_সমঝোতা_টিকিয়ে_রাখতে_হবে_ব্রিটিশ_পররাষ্ট্রমন্ত্রী
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে হবে। আজ (রোববার) রাশিয়ার টিভি চ্যানেল টু-কে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ২৪, ২০১৭ ১৫:৩১ Asia/Dhaka
  • বরিস জনসন
    বরিস জনসন

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে হবে। আজ (রোববার) রাশিয়ার টিভি চ্যানেল টু-কে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, পরমাণু সমঝোতা এখনও টিকে আছে। ভবিষ্যতেও সমঝোতাকে টিকিয়ে রাখতে সহযোগিতা ও চেষ্টার প্রয়োজন রয়েছে। বিশেষকরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের সহযোগিতা বেশি জরুরি। কারণ ওই সমঝোতার বিষয়ে এসব দেশের দায়িত্ব রয়েছে। 

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চল এখন জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে এবং ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে পরমাণু সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

রাশিয়াও প্রথম থেকেই ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করে আসছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪