সিয়াচেনে তুষার ধসে ৫ পাকিস্তানি সেনা নিখোঁজ
https://parstoday.ir/bn/news/world-i50599-সিয়াচেনে_তুষার_ধসে_৫_পাকিস্তানি_সেনা_নিখোঁজ
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের সিয়াচেন হিমবাহে তুষার ধসে দেশটির ৫ সেনা নিখোঁজ হয়েছে। উদ্ধার অভিযানের জন্য ভারি যন্ত্রপাতি পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাক সেনাবাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৭ ১২:৫৪ Asia/Dhaka
  • সিয়াচেনে তুষার ধসে ৫ পাকিস্তানি সেনা নিখোঁজ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের সিয়াচেন হিমবাহে তুষার ধসে দেশটির ৫ সেনা নিখোঁজ হয়েছে। উদ্ধার অভিযানের জন্য ভারি যন্ত্রপাতি পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাক সেনাবাহিনী।

এছাড়া, চলমান উদ্ধার তৎপরতায় স্থানীয়দের সহায়তা নেয়ার কথাও জানানো হয়েছে। অবশ্য এখনো হতাহতের কোনো বিবরণ প্রকাশ করে নি পাক সেনাবাহিনী। 

সিয়াচেন হিমবাহ হিমালয়ের পূর্ব কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার ঠিক পূর্বদিকে এটি অবস্থিত। ২১,০০০ ফুট উঁচুতে অবস্থিত হিমবাহতেই রয়েছে পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র।

গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের ১০ সেনা তুষার ধসে চাপা পড়েছিল। এছাড়া, গত বছরের জানুয়ারিতে তুষার ধসে চাপা পড়ে চার ভারতীয় সেনা নিহত হয়েছিল।

শীতকালে সিয়াচেনে তুষার ধস নামা স্বাভাবিক বিষয়। সে সময় সিয়াচেনের তাপমাত্রা কখনো কখনো মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়।

১৯৮৪ সাল থেকে সিয়াচেনে প্রায় আট হাজার সেনা নিহত হয়েছে। যুদ্ধ নয় বরং তুষার ধসে চাপা পড়ে, ঠাণ্ডায় জমে, উচ্চতা থেকে সৃষ্ট নানা রোগ-ব্যাধি এবং হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা গেছে এসব সেনা।

২০১২ সালে ভয়াবহ তুষার ধসে পাকিস্তানের ১২৪ সেনাসহ ১৩৫ জন নিহত হয়েছিল। গাইয়ারি সেক্টরে এ ভয়াবহ তুষার ধস আঘাত হেনেছিল।#    

পার্সটুডে/মূসা রেজা/৩০