দক্ষিণের সঙ্গে টেলিফোন হটলাইন চালুর নির্দেশ দিলেন উ. কোরিয়ার নেতা
https://parstoday.ir/bn/news/world-i50825-দক্ষিণের_সঙ্গে_টেলিফোন_হটলাইন_চালুর_নির্দেশ_দিলেন_উ._কোরিয়ার_নেতা
দক্ষিণ কোরিয়ার সঙ্গে টেলিফোন হটলাইন পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতির মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশর কথা জানানো হয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, উত্তর কোরিয়া স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় একটি সংলাপ চ্যানেল চালু করবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ০৩, ২০১৮ ১৬:৪৪ Asia/Dhaka
  • কিম জং উন
    কিম জং উন

দক্ষিণ কোরিয়ার সঙ্গে টেলিফোন হটলাইন পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতির মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশর কথা জানানো হয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, উত্তর কোরিয়া স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় একটি সংলাপ চ্যানেল চালু করবে।

২০১৬ সালে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাই উত্তর কোরিয়ায় অবস্থিত একটি যৌথ শিল্প কমপ্লেক্স বন্ধ করে দেওয়ার পর পিয়ংইয়ং হটলাইন বন্ধ করে দেয়। দক্ষিণ কোরিয়া বলেছে, তারা হটলাইনের মাধ্যমে যোগাযোগের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে। টেলিফোন হটলাইন সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

দশকের পর দশক ধরে দুই প্রতিবেশী দেশ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে সম্প্রতি ইংরেজি নববর্ষের ভাষণে কিম জং উন সংলাপের আগ্রহ প্রকাশের পর দুই দেশের মধ্যে উত্তেজনা কমার সম্ভাবনা দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় হটলাইন চালু করার নির্দেশ জারি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩