দক্ষিণের আলোচনার প্রস্তাবে রাজি উত্তর কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i50907-দক্ষিণের_আলোচনার_প্রস্তাবে_রাজি_উত্তর_কোরিয়া
দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে উত্তর কোরিয়া। দুই বছরেরও বেশি সময় পর দুই দেশ আবারও আলোচনায় বসতে যাচ্ছে। আগামী ৯ জানুয়ারি দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ০৫, ২০১৮ ১৫:৪৮ Asia/Dhaka
  • দক্ষিণের আলোচনার প্রস্তাবে রাজি উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে উত্তর কোরিয়া। দুই বছরেরও বেশি সময় পর দুই দেশ আবারও আলোচনায় বসতে যাচ্ছে। আগামী ৯ জানুয়ারি দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে শীতকালীন অলিম্পিক এবং অন্যান্য বিষয়ে আলোচনা হতে পারে। দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দু্ই দেশের মধ্যে সই হওয়া বিভিন্ন চুক্তি নিয়েও কথা হবে। সীমান্তের পানমুনজুম গ্রামেই এ বৈঠকের আয়োজনা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

আগামী ৯ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাং শহরে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। ওই অলিম্পিকে উত্তর কোরিয়া অংশ নিতে পারে। এই অলিম্পিকের জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার যৌথ মহড়া পিছিয়ে দেয়া হচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫