ইসরাইল-মার্কিন সম্পর্ক উম্মাহর জন্য বিরাট হুমকি: পাক সিনেট চেয়ারম্যান
https://parstoday.ir/bn/news/world-i51533-ইসরাইল_মার্কিন_সম্পর্ক_উম্মাহর_জন্য_বিরাট_হুমকি_পাক_সিনেট_চেয়ারম্যান
পাকিস্তানের সিনেট চেয়ারম্যান রাজা রব্বানি সতর্ক করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার মধ্যে বেড়ে চলা সম্পর্ক মুসলিম উম্মাহর জন্য বিরাট হুমকি। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র ১৩তম আন্তঃসংসদীয় সম্মেলনে গতকাল (বুধবার) তিনি একথা বলেছেন।   
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ১৮, ২০১৮ ০৯:৩৩ Asia/Dhaka
  • ওআইসি’র আন্তঃসংসদীয় সম্মেলনে যোগ দেয়ার পর ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন রাজা রব্বানি (ডানে)
    ওআইসি’র আন্তঃসংসদীয় সম্মেলনে যোগ দেয়ার পর ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন রাজা রব্বানি (ডানে)

পাকিস্তানের সিনেট চেয়ারম্যান রাজা রব্বানি সতর্ক করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার মধ্যে বেড়ে চলা সম্পর্ক মুসলিম উম্মাহর জন্য বিরাট হুমকি। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র ১৩তম আন্তঃসংসদীয় সম্মেলনে গতকাল (বুধবার) তিনি একথা বলেছেন।   

পাক সিনেট চেয়ারম্যান বলেন, ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাসের আইনগত ও ঐতিহাসিক মর্যাদা পাল্টে দেয়ার বিষয়ে মার্কিন পরিকল্পনার তীব্র বিরোধিতা করে পাকিস্তান। বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের চরম লঙ্ঘন বলেও তিনি মন্তব্য করেন।

রাজা রব্বানি বলেন, “বায়তুল মুকাদ্দাস ইস্যুতে জাতিসংঘে পাস হওয়া প্রস্তাবের কারণে আমেরিকা পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করেছে এবং মুসলিম বিশ্বকে বিষয়টি উপলব্ধি করতে হবে। আজ ইরান ও পাকিস্তানকে চাপ দিচ্ছে আমেরিকা; কাল অন্য কোনো দেশকে চাপ দেবে। এ অবস্থায় আমাদেরকে অবশ্যই সাম্প্রদায়িক ও আদর্শিক মতভেদের ঊর্ধ্বে উঠতে হবে।”

সম্মেলনে দেয়া বক্তৃতায় রাজা রব্বানি বলেন, “আমি মুসলিম দেশগুলোর মধ্যে নানা ক্ষেত্রে বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, জ্বালানি এবং প্রতিরক্ষা খাতে বহুমুখী সহযোগিতা গড়ে তোলার প্রস্তাব করছি।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭