মার্কিন চাপের কাছে নতিস্বীকার করবেন না: ইউরোপকে রাশিয়া
-
সের্গেই রিয়াবকভ
মার্কিন চাপের কাছে নতিস্বীকার না করতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তিনি বলেন, ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকা তিনটি ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করেছে। তবে মস্কো মনে করে, এ ধরনের তৎপরতা চালিয়ে কোনো লাভ হবে না।
রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ইউরোপের দেশগুলোর উচিত মার্কিন চাপের কাছে নতিস্বীকার না করা।
ফ্রান্সের রাজধানী প্যারিসে রাসায়নিক অস্ত্র সংক্রান্ত বৈঠকের সমালোচনা করে রিয়াবকভ বলেন, এ ধরনের বৈঠকের ফলে আন্তর্জাতিক সমাজে মতপার্থক্য আরও বাড়বে। এর মাধ্যমে রাসায়নিক অস্ত্র বিস্তাররোধ সংক্রান্ত সংস্থাকে অবমাননা করা হয়েছে। আজ সেখানে এ সংক্রান্ত বৈঠক হয়েছে।
সিরিয়ার দক্ষিণ ইদলিবের খান শেইখুন এলাকায় সন্দেহজনক রাসায়নিক হামলার দায় দামেস্কের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে আমেরিকা ও তার মিত্র দেশগুলো। কিন্তু সিরিয়া প্রথম থেকেই এ অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩