আমেরিকার সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দিয়েছে পাকিস্তান
-
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগির খান
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগির খান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান স্থগিত করে দেয়ার খবর দিয়েছেন।
তিনি বুধবার ইসলামাবাদে এক বক্তব্যে বলেছেন, মার্কিন সরকারের সঙ্গে সম্পর্কে টানাপড়েনের কারণে ওয়াশিংটনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ।
তিনি তার বক্তব্যের অন্য অংশে পাকিস্তানে উগ্র জঙ্গিদের আশ্রয় দেয়ার মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, পাকিস্তান কোনো সন্ত্রাসীর জন্য নিরাপদ আশ্রয় নয়। পাক প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, মার্কিন অর্থসাহায্য বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করে বহির্বিশ্বের সঙ্গে নিজের সম্পর্ককে নতুনভাবে ঢেলে সাজাচ্ছে ইসলামাবাদ।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ঘোষণা করেছিল, সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার কারণে পাকিস্তানের নিরাপত্তা খাতে আর্থিক সাহায্য স্থগিত করে দিয়েছে ওয়াশিংটন।
আফগান সন্ত্রাসীদের জন্য পাকিস্তান নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলে গত বছরের আগস্ট মাসে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন থেকে পাক-মার্কিন সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১