শীতকালীন অলিম্পিক: দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন উ. কোরিয়ার নেতার বোন
https://parstoday.ir/bn/news/world-i52639-শীতকালীন_অলিম্পিক_দক্ষিণ_কোরিয়ায়_যাচ্ছেন_উ._কোরিয়ার_নেতার_বোন
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার প্রতিনিধি দলে থাকছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। আজ (বুধবার) উত্তর কোরিয়ার পুনঃএকত্রীকরণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০১৮ ১৪:৪০ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বোন কিম ইয়ো জং
    উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বোন কিম ইয়ো জং

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার প্রতিনিধি দলে থাকছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। আজ (বুধবার) উত্তর কোরিয়ার পুনঃএকত্রীকরণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়ার নেতার বোন আগামী শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছাবেন। সেদিনই সেখানে শীতকালীন অলিম্পিকের পর্দা উঠবে।

উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের ছোট মেয়ে কিম ইয়ো জং হচ্ছেন দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল কমিটির ফার্স্ট ভাইস ডিরেক্টর। তিনি দেশটিতে একজন প্রভাবশালী নারী হিসেবে পরিচিত।

উত্তর কোরিয়া অলিম্পিকে যোগ দিয়ে ফায়দা লুটতে চায় বলে মনে করছে আমেরিকা। মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, উত্তর কোরিয়া যাতে শীতকালীন অলিম্পিককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সত্য আড়াল করতে না পারে তারা সেটিই নিশ্চিত করার চেষ্টা করছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭