চীনা নাগরিক হত্যার পেছনে ভারত জড়িত থাকতে পার: পাক স্বরাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i52723-চীনা_নাগরিক_হত্যার_পেছনে_ভারত_জড়িত_থাকতে_পার_পাক_স্বরাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এহসান ইকবাল বলেছেন, করাচিতে যে চীনা নাগরিক হত্যার শিকার হয়েছেন তার পেছনে ভারতের হাত থাকতে পারে। তিনি বিবিসি-কে দেয়া সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন, ভারতের আটক গুপ্তচর কুলভূষণ যাদব স্বীকার করেছেন যে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পে নাশকতা চালানোর কাজে ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত রয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০১৮ ১০:৪৮ Asia/Dhaka
  • এহসান ইকবাল
    এহসান ইকবাল

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এহসান ইকবাল বলেছেন, করাচিতে যে চীনা নাগরিক হত্যার শিকার হয়েছেন তার পেছনে ভারতের হাত থাকতে পারে। তিনি বিবিসি-কে দেয়া সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন, ভারতের আটক গুপ্তচর কুলভূষণ যাদব স্বীকার করেছেন যে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পে নাশকতা চালানোর কাজে ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত রয়েছে।

পাক স্বরাষ্ট্রমন্ত্র্রী বলেন, “আমাদের প্রতিবেশী দেশটির প্রতিনিধিরা বলেই যাচ্ছেন যে, তারা পাকিস্তান-চীন বাণিজ্য সম্পর্ক গভীর হোক তা চান না।”

চীন-পাক অর্থনৈতিক করিডর (ফাইল ফটো)

এহসান ইকবাল বলেন, “কলভুষণ যাদব স্বীকারোক্তি দিয়েছেন যে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পে নাশকতামূলক কাজের জন্য নয়াদিল্লি প্রচুর পরিমাণে অর্থ বরাদ্দ দিয়েছে। করাচিতে সাম্প্রতিক চীনা নাগরিক হত্যাকাণ্ড এই গুপ্তরচরবৃত্তির অংশ হতে পরে। ভারত এর সঙ্গে জড়িত থাকতে পারে।”

এহসান ইকবাল বলেন, শত্রুদের এইসব দূরভিসন্ধি সফল হবে না বরং পাক-চীন সম্পর্ক আরো জোরালো হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯