পরিবর্তনের আভাস: দক্ষিণের প্রেসিডেন্টকে দাওয়াত দিলেন উত্তরের নেতা
https://parstoday.ir/bn/news/world-i52773-পরিবর্তনের_আভাস_দক্ষিণের_প্রেসিডেন্টকে_দাওয়াত_দিলেন_উত্তরের_নেতা
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এ ঘটনাকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি বলে মনে করা হচ্ছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১১:১৯ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার নেতা কিম জং উন (ফাইল ফটো)
    উত্তর কোরিয়ার নেতা কিম জং উন (ফাইল ফটো)

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এ ঘটনাকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠানরত শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ প্রতিনিধিদল পাঠানোর পর এই খবর বের হলো। প্রতিনিধিদলে রয়েছেন কিম জং উনের বোন কিম ইয়ো জং।

প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে কিম ইয়োর বৈঠক

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদ ব্লু হাউজের মুখপাত্র জানিয়েছেন, কিম জং উনের বোন আজ  (শনিবার) আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট মুন জে ইনকে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ জানানোর সময় কিম ইয়ো বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব তার ভাই প্রেসিডেন্ট মুনের সঙ্গে সাক্ষাৎ করতে চান। কিম উয়োসহ উত্তর কোরিয়ার প্রতিনিধিদল ব্লু হাউজে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। এর আগে, এক পাতাকার নিচে দুই কোরিয়ার অ্যাথলেটরা অলিম্পিক গেমসে মার্চ করেন।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০