তেল আবিবে পোল্যান্ডের দূতাবাসে হামলা: ব্যাখ্যা চেয়েছে ওয়ারশ
https://parstoday.ir/bn/news/world-i53235-তেল_আবিবে_পোল্যান্ডের_দূতাবাসে_হামলা_ব্যাখ্যা_চেয়েছে_ওয়ারশ
ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবে অবস্থিত পোল্যান্ডের দূতাবাসে হামলা করেছে উগ্র ইহুদিবাদীরা। এ ঘটনার ব্যাখ্যা চেয়েছে পোলিশ সরকার। কথিত হলোকাস্ট বা ইহুদি নিধনযজ্ঞ সম্পর্কিত বক্তব্যের জের ধরে যখন পোল্যান্ড ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে টানাপড়েন চলছে তখন এই হামলার ঘটনা ঘটল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ০৯:০২ Asia/Dhaka
  • তেল আবিবে অবস্থিত পোল্যান্ডের দূতাবাস ভবন
    তেল আবিবে অবস্থিত পোল্যান্ডের দূতাবাস ভবন

ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবে অবস্থিত পোল্যান্ডের দূতাবাসে হামলা করেছে উগ্র ইহুদিবাদীরা। এ ঘটনার ব্যাখ্যা চেয়েছে পোলিশ সরকার। কথিত হলোকাস্ট বা ইহুদি নিধনযজ্ঞ সম্পর্কিত বক্তব্যের জের ধরে যখন পোল্যান্ড ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে টানাপড়েন চলছে তখন এই হামলার ঘটনা ঘটল।

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিভাগের প্রধান আর্থার লোমপার্ট জানান, গতকাল (রোববার) কিছু অচেনা লোক দূতাবাস ভবনে হামলা চালায় এবং ভবনের গেইটে একটি স্বস্তিকা বা নাৎসীবাদের প্রতীক ছুঁড়ি মারে। এ ধরনের ঘটনা কেন ঘটেছে তার ব্যাখ্যা চেয়েছে পোল্যান্ড। পাশাপাশি দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে। বিষয়টি নিয়ে এরইমধ্যে ইসরাইলি পুলিশ তদন্তে নেমেছে বলে জানান লোমপার্ট।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউজ মোরাউইকি

এর আগের দিন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউজ মোরাউইকি বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে কথিত হলোকাস্ট বা ইহুদি নিধনযজ্ঞ চলেছে তাতে খোদ ইহুদিরা জড়িত ছিল। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বক্তব্যের তীব্র নিন্দা করেছেন।

গত সপ্তাহে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুগা বলেছিলেন, তিনি একটি আইনে সই করবেন যা হলোকাস্টের পক্ষে বক্তব্য দেয়াকে অপরাধ হিসেবে সাব্যস্ত করবে। পাশাপাশি ইউক্রেনের জাতীয়তাবাদী আদর্শের পক্ষে প্রচারণা চালানোকেও অপরাধ হিসেবে গণ্য করবে এই আইন। এ আইনের আওতায় অপরাধীদের জরিমানা ও সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড দেয়া যাবে। আইনের বিলটি এরইমধ্যে পোল্যান্ডের সিনেটে পাস হয়েছে। সম্ভাব্য এ আইনের বিরুদ্ধে সমালোচনা করেছে ইসরাইল, আমেরিকা ও ইউক্রেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯