'নিজের তৈরি জৈব অস্ত্রে আমেরিকা নিজেই ধ্বংস হবে'
আমেরিকার তার নিজের তৈরি জৈব অস্ত্রে নিজ দেশের ধ্বংস ডেকে আনবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির লেখক এবং শিক্ষাবিদ ই. মাইকেল জোন্স। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন কালচারাল ওয়ারস নামের অনলাইন সাময়িকীর সম্পাদক।
তিনি বলেন, গত ৭০ বছর ধরে প্রক্সি বা ছায়াযোদ্ধা তৈরি করতে যেয়ে ফ্র্যাংকেনস্টাইন তৈরি করেছে আমেরিকা। ওসামা বিন লাদেনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, আফগানিস্তানে মুজাহিদ গঠনের নামে তাকে সৃষ্টি করা হয়। জৈব অস্ত্র এরচেয়ে বড় বিপদজনক হুমকি বলে জানান তিনি।
জাতিসংঘের জৈব অস্ত্র নিষিদ্ধ সংক্রান্ত কনভেশনকে উপেক্ষা করছে আমেরিকা। এ কনভেনশনকে উপেক্ষা করে প্রাণঘাতী ভাইরাস, ব্যাকটেরিয়া এবং জৈব বিষ বা টক্সিন তৈরি করছে দেশটি। বুলগেরিয়ার অনুসন্ধানী সাংবাদিক দিলইয়ানা গেতানজেইভের প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরা হয়। এ প্রতিবেদনে আরো হয়েছে, কূটনৈতিক ছদ্মবেশের আড়ালে মার্কিন জৈব অস্ত্র বিষয়ক বিজ্ঞানীরা বিশ্বের ২৫টি দেশে মানুষের তৈরি নানা ভাইরাসের পরীক্ষা করছেন।#
পার্সটুডে/মূসা রেজা/২৩