আশা জাগছে: পিয়ংইয়ংয়ে শক্তিশালী প্রতিনিধিদল পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i53923-আশা_জাগছে_পিয়ংইয়ংয়ে_শক্তিশালী_প্রতিনিধিদল_পাঠাচ্ছে_দক্ষিণ_কোরিয়া
চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য উত্তর কোরিয়ায় একটি শক্তিশালী প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। সিউলের এ পদক্ষেপে দু দেশের মধ্যকার কয়েক দশকের রাজনৈতিক সংকটের অবসান হবে বলে আশা করা হচ্ছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ০৪, ২০১৮ ১৫:১২ Asia/Dhaka
  • উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনা (৯ জানুয়ারির ফটো)
    উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনা (৯ জানুয়ারির ফটো)

চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য উত্তর কোরিয়ায় একটি শক্তিশালী প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। সিউলের এ পদক্ষেপে দু দেশের মধ্যকার কয়েক দশকের রাজনৈতিক সংকটের অবসান হবে বলে আশা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে আজ (রোববার) ঘোষণা করা হয়েছে যে, আগামীকাল উত্তর কোরিয়ায় ১০ সদস্যের একটি প্রতিনিধিদল পাঠানো হবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ব্লু হাউজের মুখপাত্র ইউন ইয়ং-চ্যান জানিয়েছেন, ১০ সদস্যের এ প্রতিনিধিদল পূর্ণাঙ্গ আলোচনা করবে যাতে কোরিয় উপদ্বীপকে পরমাণু মুক্ত করার জন্য আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার সংলাপের পরিবেশ তৈরি করা যায়।  

উত্তর কোরিয়ার পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র

ইউন জানান, দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চুং ইউ ইয়ং এবং গোয়েন্দা প্রধান সুহ হুন-সহ সরকারের পাঁচজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা থাকবেন। প্রতিনিধিদলটি আগামীকাল বিকেলে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইং পৌঁছাবে এবং পরের দিন সিউল ফিরবে। এরপর এ প্রতিনিধিদল আলোচনার ফলাফল মার্কিন কর্মকর্তাদেরকে জানানোর জন্য ওয়াশিংটন যাবে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪