ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
https://parstoday.ir/bn/news/world-i54043-ভারতীয়_ড্রোন_ভূপাতিত_করার_দাবি_পাকিস্তানের
ভারতীয় একটি গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখার চিরিকোট এলাকায় ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ০৭, ২০১৮ ০৮:৫৭ Asia/Dhaka
  • ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

ভারতীয় একটি গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখার চিরিকোট এলাকায় ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে।

গত এক বছরে এ নিয়ে চারটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

পাক সেনাবাহিনী বলেছে, নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তান ভূখণ্ডে অনধিকার প্রবেশের পর ভারতীয় ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করা হয়। 

সম্প্রতি কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। গত কয়েক মাসে উভয় দেশের সেনাবাহিনী একে অপরের বেশ কয়েকজন সদস্যকে হত্যার দাবি করেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭