রাসায়নিক হামলার জন্য সিরিয় সরকারকে দায়ী করা হচ্ছে 'ভুয়া খবর': পুতিন
https://parstoday.ir/bn/news/world-i54255-রাসায়নিক_হামলার_জন্য_সিরিয়_সরকারকে_দায়ী_করা_হচ্ছে_'ভুয়া_খবর'_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সন্ত্রাসী-অধ্যুষিত এলাকায় সিরিয়ার সরকারি বাহিনী রাসায়নিক হামলা চালিয়েছে বলে পশ্চিমা গণমাধ্যম যে খবর দিচ্ছে তা নিতান্তই ভুয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১১, ২০১৮ ১৪:২০ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সন্ত্রাসী-অধ্যুষিত এলাকায় সিরিয়ার সরকারি বাহিনী রাসায়নিক হামলা চালিয়েছে বলে পশ্চিমা গণমাধ্যম যে খবর দিচ্ছে তা নিতান্তই ভুয়া।

মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এ সাক্ষাৎকারে তিনি বলেছেন, সিরিয়ার সরকার তার রাসায়নিক অস্ত্রের মজুদ অনেক আগেই ধ্বংস করেছে। ২০১৩ সালে রাশিয়া ও আমেরিকার মধ্যে আলোচনা ও চুক্তির পর সিরিয়ার সমস্ত রাসায়নিক অস্ত্র ধ্বংস করা হয়।

রাসায়নিক হামলার শিকার এক ব্যক্তিকে চিকিৎসা দেয়া হাচ্ছে।

পুতিন বলেন, রাসায়নিক অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে এবং দোষ চাপাচ্ছে সিরিয়ার বাশার আসাদ সরকারের ওপর। গত কয়েক বছরে এই কাজই বার বার করেছে সন্ত্রাসীরা। কিন্তু এ ইুস্যতে এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ তদন্ত হয় নি।

প্রেসিডেন্ট পুতিন এনবিসি'র সাংবাদিক মেগিন কেলিকে বলেন, "রাসায়নিক হামলার বিষয়ে রাশিয়া পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে। বিষয়টি যদি আপনি না জানেন তাহলে আমি আপনাকে তা জানালাম। এটা সত্য নয় যে, রাসায়নিক হামলার বস্তুনিষ্ঠ তদন্তের বিরুদ্ধে রাশিয়া; বরং সেটা মিথ্যা তথ্য।"#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১