ক্রিমিয়াকে আর কখনোই ফেরত দেয়া হবে না: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i54305-ক্রিমিয়াকে_আর_কখনোই_ফেরত_দেয়া_হবে_না_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্রিমিয়াকে আর কখনোই ইউক্রেনের কাছে ফেরত দেওয়া হবে না। 'রাশিয়া-ওয়ান' টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ১২, ২০১৮ ১৬:২৬ Asia/Dhaka
  • ভ্লাদিমির পুতিন
    ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্রিমিয়াকে আর কখনোই ইউক্রেনের কাছে ফেরত দেওয়া হবে না। 'রাশিয়া-ওয়ান' টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, কোনো অবস্থাতেই ক্রিমিয়া আর রাশিয়া থেকে বিচ্ছিন্ন হবে না এবং ভবিষ্যতেও এমন কোনো সম্ভাবনা দেখা দেবে না। প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে তিনি এ বক্তব্য দিলেন। 

২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপে একতরফাভাবে গণভোট আয়োজন করা হয়। গণভোটে সেখানকার অধিবাসীরা ইউক্রেন থেকে আলাদা হওয়ার পক্ষে রায় দেয়। এরপর সেখানকার কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করেন প্রেসিডেন্ট পুতিন। 

ক্রিমিয়াকে রাশিয়ার অংশ বলে ঘোষণা করার পর ইউরোপীয় ইউনিয়ন ক্ষুব্ধ হয় এবং মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২