উ. কোরিয়ার সঙ্গে ১৪ বার গোপন বৈঠক করেছে ইউরোপ
https://parstoday.ir/bn/news/world-i54419-উ._কোরিয়ার_সঙ্গে_১৪_বার_গোপন_বৈঠক_করেছে_ইউরোপ
ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল গত তিন বছরে উত্তর কোরিয়ার সঙ্গে অন্তত ১৪ বার গোপন বৈঠক করেছে বলে খবর পাওয়া গেছে। পিয়ংইয়ংকে তার পরমাণু অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করাতে রাজি করানোর জন্য এসব বৈঠক হয়েছে বলে জানিয়েছেন প্রতিনিধিদলের একজন ব্রিটিশ সদস্য।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ১৫, ২০১৮ ০৫:৫২ Asia/Dhaka
  • ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশন (ফাইল ছবি)
    ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশন (ফাইল ছবি)

ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল গত তিন বছরে উত্তর কোরিয়ার সঙ্গে অন্তত ১৪ বার গোপন বৈঠক করেছে বলে খবর পাওয়া গেছে। পিয়ংইয়ংকে তার পরমাণু অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করাতে রাজি করানোর জন্য এসব বৈঠক হয়েছে বলে জানিয়েছেন প্রতিনিধিদলের একজন ব্রিটিশ সদস্য।

ইউরোপীয় পার্লামেন্টে ব্রিটিশ রক্ষণশীল প্রতিনিধি নিরাজ ডিভা গতকাল (বুধবার) স্ট্রাসবার্গে ওই পার্লামেন্টের সাধারণ অধিবেশনের অবকাশে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, উত্তর কোরিয়ার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আমরা দেশটির পরমাণু কর্মসূচির ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছি এবং তারা আমাদের আশঙ্কাকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। অচিরেই ব্রাসেলসে উত্তর কোরিয়ার সঙ্গে  ইউরোপীয় পার্লামেন্টের আরেকটি বৈঠক হবে বলেও তিনি জানিয়েছেন।

এতদিন গোপনে আলোচনা চালিয়ে গেলেও হঠাৎ তা প্রকাশ করে দেয়ার কারণ সম্পর্কে কিছু জানাননি এই বৃটিশ পার্লামেন্টারিয়ান।

ডোনাল্ড ট্রাম্প- কিম জং-উন

তবে তিনি এমন সময় এ খবর প্রকাশ করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন আগামী মাসে সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন।  সম্প্রতি কিম ওই বৈঠকের প্রস্তাব দিলে ট্রাম্প তা গ্রহণ করেন। এ ছাড়া, গত বেশ কিছুদিন ধরে ক্ষেপণাস্ত্র বা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়নি উত্তর কোরিয়া।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫