'পাকিস্তানের ভেতরে ঢুকে অভিযান চালাবে না মার্কিন বাহিনী'
https://parstoday.ir/bn/news/world-i54678-'পাকিস্তানের_ভেতরে_ঢুকে_অভিযান_চালাবে_না_মার্কিন_বাহিনী'
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের ভেতরে ঢুকে অভিযান চালানোর কথা নাকচ করে দিয়েছে। আফগানিস্তান থেকে পালিয়ে আসা সন্ত্রাসীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান চালানোর কথা নাকচ করে দিয়েছে ওয়াশিংটন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২১, ২০১৮ ১২:৫৩ Asia/Dhaka
  • 'পাকিস্তানের ভেতরে ঢুকে অভিযান চালাবে না মার্কিন বাহিনী'

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের ভেতরে ঢুকে অভিযান চালানোর কথা নাকচ করে দিয়েছে। আফগানিস্তান থেকে পালিয়ে আসা সন্ত্রাসীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান চালানোর কথা নাকচ করে দিয়েছে ওয়াশিংটন।

ভারত ও আফগানিস্তানের সংবাদ মাধ্যমের জন্য দেয়া ব্রিফিংয়ে এ কথা জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগনের মুখপাত্র। তিনি আরো বলেন, আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতার বিঘ্ন না ঘটিয়ে পাকিস্তান যদি তার দেশের সীমানার মধ্যে সন্ত্রাসীদের রাখতে চায় তবে তা করতে পারে।

তিনি আরো বলেন, আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনারা কেবল সেদেশের অভ্যন্তরে তৎপরতা চালাবে। আফগান সীমানার বাইরে মার্কিন সেনাদের তৎপরতা চালানোর অনুমতি নেই বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২১