পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগবে: মার্কেল
-
অ্যাঙ্গেলা মার্কেল
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সম্পাদিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বেঁধে যাবে। ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক টেলিফোন সংলাপে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মার্কেল বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তার দেশকে এ চুক্তি থেকে প্রত্যাহার করে নেন তবে আমেরিকা এবং ইসলরাইল তাদের পশ্চিমা মিত্র দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়বে। নেতানিয়াহু এ ধরণের সংঘাত চান কিনা তা জানতে চান সদ্য চতুর্থ দফা চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণকারী মার্কেল।

পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেবেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার আভাস দিয়েছেন। আমেরিকা এ পর্যন্ত যে সব চুক্তি করেছে তার মধ্যে এটি সবচেয়ে বেশি একপেশে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/২১