শীর্ষ বৈঠকের পথ প্রশস্ত করতে বৃহস্পতিবার আলোচনায় বসবে দুই কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i54816-শীর্ষ_বৈঠকের_পথ_প্রশস্ত_করতে_বৃহস্পতিবার_আলোচনায়_বসবে_দুই_কোরিয়া
উত্তর কোরিয়া চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় আজ (শনিবার) জানিয়েছে, সিউল-পিয়ংইয়ং শীর্ষ বৈঠকের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার এ আলোচনা অনুষ্ঠিত হবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ২৪, ২০১৮ ১৩:১১ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
    উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

উত্তর কোরিয়া চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় আজ (শনিবার) জানিয়েছে, সিউল-পিয়ংইয়ং শীর্ষ বৈঠকের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার এ আলোচনা অনুষ্ঠিত হবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন

দুই কোরিয়ার সীমান্ত সংলগ্ন গ্রাম পানমুনজোমে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে উভয় দেশের তিন জন করে প্রতিনিধি অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে আগামী মাসের শেষ দিকে অনুষ্ঠেয় দু'দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকের পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত সাম্প্রতিক শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণের ফলে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আবার আলোচনা শুরুর  প্রক্রিয়া শুরু হয়। আর এরই সূত্র ধরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়।#

 পার্সটুডে/মূসা রেজা/২৪