শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার ফিলিস্তিনীদের রয়েছে: ফ্রান্স
এপ্রিল ০২, ২০১৮ ১৫:৩৪ Asia/Dhaka
-
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করার অধিকার ফিলিস্তিনীদের রয়েছে। গাযায় ভূমি দিবসের মিছিলে ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় ফ্রান্স আজ এ মন্তব্য করলো।
ফ্রান্স টুয়েন্টি ফোর টিভি চ্যানেল জানিয়েছে, গাযা বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যে শান্তি সুরক্ষারআহ্বান জানানো হয়েছে।
গত শুক্রবার ‘ভূমি দিবস’ উপলক্ষে ফিলিস্তিনীরা ইসরাইল সীমান্তে গাজার বিক্ষোভ সমাবেশ করে।শান্তিপূর্ণ ওই সমাবেশ বানচাল করতে ইসরাইল ব্যাপক হত্যাকাণ্ড চালায়। হত্যাকাণ্ডে অন্তত ১৭ জন নিহত এবং ১৪শরও বেশি ফিলিস্তিনি আহত হয়।
পার্সটুডে/নাসির মাহমুদ/২
ট্যাগ