মালয়েশিয়ার একটি দ্বীপে প্রবেশ করল ৫৬ রোহিঙ্গা; উপকূলে টহল বৃদ্ধি
https://parstoday.ir/bn/news/world-i55292-মালয়েশিয়ার_একটি_দ্বীপে_প্রবেশ_করল_৫৬_রোহিঙ্গা_উপকূলে_টহল_বৃদ্ধি
মাছ ধরার নৌকায় করে ৫৬ জন রোহিঙ্গা মুসলমান মালয়েশিয়ার উপকূলে পৌঁছেছে। দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আহমাদ কামারুজ্জামান আহমাদ বদরউদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, রোহিঙ্গা মুসলমানদেরকে 'লাংকাওয়ি' দ্বীপে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তাদেরকে এখন দেশটির অভিবাসন বিষয়ক দপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৪, ২০১৮ ১১:১৮ Asia/Dhaka
  • রোহিঙ্গাবাহী নৌকা
    রোহিঙ্গাবাহী নৌকা

মাছ ধরার নৌকায় করে ৫৬ জন রোহিঙ্গা মুসলমান মালয়েশিয়ার উপকূলে পৌঁছেছে। দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আহমাদ কামারুজ্জামান আহমাদ বদরউদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, রোহিঙ্গা মুসলমানদেরকে 'লাংকাওয়ি' দ্বীপে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তাদেরকে এখন দেশটির অভিবাসন বিষয়ক দপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

ওই দপ্তর থেকেই আশ্রয়প্রার্থী রোহিঙ্গাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রোহিঙ্গাদের নৌকায় ৫৬ জনের মধ্যে ১৯ জন পুরুষ, ১৮জন নারী, ১১ কন্যা শিশু ও ৮ জন ছেলে শিশু ছিল। সেখানে অন্য কোনও দেশের নাগরিক ছিল না। তাদের সবাই তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত ছিল এবং তাদের সবাইকে পানি ও খাবার দেওয়া হয়েছে বলে তিনি জানান।  

এদিকে, মালয়েশিয়ার উপকূলীয় বাহিনী নৌ সীমান্তে টহল জোরদার করেছে। মালয়েশিয়ার উপকূলীয় নিরাপত্তা সংস্থা রোহিঙ্গাদের বহনকারী নৌকাটি সম্পর্কে বলেছে, নৌকাটি ঝড়ের কবলে পড়েছিল। ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় থাইল্যান্ডের দ্বীপে থেমেছিল নৌকাটি।

থাই কর্মকর্তারা এ খবরের সত্যতা স্বীকার করে বলেছেন, নৌকাটি মেরামত করে খাবার ও জ্বালানি দিয়ে মালয়েশিয়ার দিকে পাঠিয়ে দেওয়া হয়।

এর আগে থাইল্যান্ডে পৌঁছানোর পর বহু রোহিঙ্গা মানবপাচারের শিকার হয়েছেন। তাদের জোর করে দাস বানানোর পাশাপাশি নানা ধরণের নির্যাতন করা হয়। নির্যাতনে নিহত অনেক রোহিঙ্গার কবরও পাওয়া গেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪