১১ জেনারেলকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট পুতিন
https://parstoday.ir/bn/news/world-i55436-১১_জেনারেলকে_বরখাস্ত_করলেন_প্রেসিডেন্ট_পুতিন
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অপরাধ তদন্ত বিভাগ ও জরুরি ত্রাণ বিভাগের ১১ জন জেনারেলকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে তবে ঠিক কি কারণে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে তা জানায়নি।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
এপ্রিল ০৭, ২০১৮ ০৭:১৯ Asia/Dhaka
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অপরাধ তদন্ত বিভাগ ও জরুরি ত্রাণ বিভাগের ১১ জন জেনারেলকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে তবে ঠিক কি কারণে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে তা জানায়নি।

কোনো কোনো সূত্র অবশ্য বলেছে, রাশিয়ার শপিং মলগুলোতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার জের ধরে এসব জেনারেলকে বরখাস্ত করা হয়েছে।

গত বুধবার রাশিয়ার রাজধানী মস্কোর একটি শপিং মলে আগুন লাগার এক ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হয়। এর দু’সপ্তাহ আগে রাশিয়ার ফেডারেল অঞ্চল সাইবেরিয়ার কামরোয়া শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৪ জনি নিহত হয় যাদের বেশিরভাগই ছিল শিশু।

সাইবেরিয়া শপিং মলে আগুন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই অগ্নিকাণ্ড সরেজমিন পর্যবেক্ষণ করার জন্য সাইবেরিয়া সফর করেন। তিনি এ ধরনের দুঃখজনক ঘটনার জন্য সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর দায়িত্বে অবহেলাকে দায়ী করে বলেন, তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে অচিরেই ব্যবস্থা নেয়া হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭