শেষ হলো তুরস্ক-পাকিস্তানের ৪ দিনের নৌমহড়া
https://parstoday.ir/bn/news/world-i55610-শেষ_হলো_তুরস্ক_পাকিস্তানের_৪_দিনের_নৌমহড়া
তুরস্ক ও পাকিস্তানের চার দিনব্যাপী নৌমহড়া আজ (মঙ্গলবার) শেষ হয়েছে। পাকিস্তানের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক নৌ-নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আরব সাগরে এ মহড়ার আয়োজন করা হয়েছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১০, ২০১৮ ১৪:০০ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

তুরস্ক ও পাকিস্তানের চার দিনব্যাপী নৌমহড়া আজ (মঙ্গলবার) শেষ হয়েছে। পাকিস্তানের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক নৌ-নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আরব সাগরে এ মহড়ার আয়োজন করা হয়েছিল।

এ মহড়ায় জাহাজ থেকে শত্রু-বিমানকে টার্গেট করার পাশাপাশি যোগাযোগ স্থাপনের অনুশীলন করা হয়েছে। দুই দেশের জাহাজের পাশাপাশি বিমান ও হেলিকপ্টারও এ মহড়ায় অংশ নিয়েছে। দুই দেশের কর্মকর্তারাই বলেছেন, এ মহড়া সফল হয়েছে। 
পাকিস্তানের সঙ্গে যৌথ নৌ মহড়ায় অংশ নিতে গত শুক্রবার তুরস্কের নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'টিসিজি গেলিবলু' পাকিস্তানের করাচি বন্দরে নোঙর করে।

এ সময় পাকিস্তানের নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা জাহাজটিকে স্বাগত জানান। পাকিস্তানি নৌবাহিনীর বাদ্যযন্ত্র থেকে ঐতিহ্যবাহী সুর ভেসে আসে। কোনো কোনো সদস্যের হাতে দুই দেশের পতাকা শোভা পাচ্ছিল। তুর্কি জাহাজটি পাকিস্তানে পৌঁছার পর দুই দেশের নৌ-কর্মকর্তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০