পরমাণু সমোঝাতা বাতিল হলে বিশ্ব নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i56784-পরমাণু_সমোঝাতা_বাতিল_হলে_বিশ্ব_নিরাপত্তা_মারাত্মকভাবে_ক্ষতিগ্রস্ত_হবে_রাশিয়া
রাশিয়া সতর্ক করে বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা বাতিল করলে বিশ্ব মারাত্মক রকমের নিরাপত্তাহীনতার মুখে পড়বে। এ সমঝোতা সবপক্ষের স্বার্থ রক্ষার জন্য একটি ভারাসম্যপূর্ণ উপায় বলেও মন্তব্য করেছে মস্কো।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ০৫, ২০১৮ ০৮:১৮ Asia/Dhaka
  • পরমাণু সমোঝাতা বাতিল হলে বিশ্ব নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে: রাশিয়া

রাশিয়া সতর্ক করে বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা বাতিল করলে বিশ্ব মারাত্মক রকমের নিরাপত্তাহীনতার মুখে পড়বে। এ সমঝোতা সবপক্ষের স্বার্থ রক্ষার জন্য একটি ভারাসম্যপূর্ণ উপায় বলেও মন্তব্য করেছে মস্কো।

গতকাল (শুক্রবার) জেনেভায় পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক প্রস্তুতি কমিটির সভা শেষে রাশিয়ার প্রতিনিধিদল এক বিবৃতির মাধ্যমে একথা বলেছে। ২০২০ সালে পরমাণু নিরস্ত্রীকরণ বা এনপিটি’র পর্যালোচনা নিয়ে যে সম্মেলন হওয়ার কথা রয়েছে তার প্রস্তুতি নিয়ে গতকালের সভায় আলোচনা করা হয়।

রুশ প্রতিনিধিরা বলেছেন, এ সমঝোতা বাতিল করা হলে সব পক্ষের স্বার্থ-সংশ্লিষ্ট ভঙ্গুর ভারসাম্য বিনষ্ট হবে; পাশাপাশি বিশ্ব নিরাপত্তা এবং এনপিটি’র ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। অন্যায়ভাবে এ সমঝোতা থেকে কোনো পক্ষ বেরিয়ে গেলে কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার ওপরও তা বাজে প্রভাব ফেলবে।

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে গত কিছুদিন যে অগ্রগতি হয়েছে তাকেও স্বাগত জানান রুশ প্রতিনিধিরা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫