ইরানের পাশে দাঁড়িয়েছে চীন, রাশিয়া, তুরস্ক; আরো আছে ইইউ
https://parstoday.ir/bn/news/world-i57048-ইরানের_পাশে_দাঁড়িয়েছে_চীন_রাশিয়া_তুরস্ক_আরো_আছে_ইইউ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বের হয়ে যাওয়ার পর তেহরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, চীন, তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়ন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ০৯, ২০১৮ ১৯:৫৬ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বের হয়ে যাওয়ার পর তেহরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, চীন, তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়ন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের একটি সূত্র জানিয়েছেন, ফ্রান্স এবং তার ইউরোপীয় মিত্ররা আন্তরিকভাবে তেহরানের সঙ্গে বাণিজ্যিক স্বার্থের সুরক্ষা দেয়ার জন্য একযোগে কঠোর পরিশ্রম করবে। ম্যাকরন বলেছেন , ‘আমরা আন্তরিকভাবেই বলছি যে, আমরা আমাদের স্বার্থ রক্ষার জন্য অবশ্যই সবকিছু করব।”

পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর চীন, রাশিয়া ও তুরস্ক প্রতি অনুগত থাকবে বলে ঘোষণা করেছে।

২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয়। সমঝোতা অনুসারে ইরান তার পরমাণূ কর্মসূচিতে নিয়ন্ত্রণ সীমাবদ্ধতা আরোপ করে এবং আমেরিকা ও পশ্চিমা দেশগুলো তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা ছিল। কিন্তু পরমাণু সমঝোতার বয়স প্রায় তিন বছর হতে চললেও ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় নি। শুধু তাই নয়, এটা একটা আন্তর্জাতিক সমঝোতা হলেও তার প্রতি সম্মান দেখায় নি আমেরিকা। পাশাপাশি ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০