আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ফিলিস্তিন ও কাশ্মির সমস্যার সমাধান করতে হবে: পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i57602-আন্তর্জাতিক_আইনের_ভিত্তিতে_ফিলিস্তিন_ও_কাশ্মির_সমস্যার_সমাধান_করতে_হবে_পাকিস্তান
আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ফিলিস্তিন ও কাশ্মির সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব তাহমিনা জানজুয়া। তিনি আজ (রোববার) বলেছেন, ফিলিস্তিন ও কাশ্মিরের জনগণ নির্যাতিত এবং উভয় অঞ্চলের অবস্থা একই পর্যায়ের।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২০, ২০১৮ ১৪:৫৮ Asia/Dhaka
  • তাহমিনা জানজুয়া
    তাহমিনা জানজুয়া

আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ফিলিস্তিন ও কাশ্মির সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব তাহমিনা জানজুয়া। তিনি আজ (রোববার) বলেছেন, ফিলিস্তিন ও কাশ্মিরের জনগণ নির্যাতিত এবং উভয় অঞ্চলের অবস্থা একই পর্যায়ের।

এ অবস্থায় আন্তর্জাতিক আইনের ভিত্তিতে কাশ্মির ও ফিলিস্তিন সমস্যা সমাধানে সবার এগিয়ে আসা উচিত। 

পবিত্র বায়তুল মুকাদ্দাসে ইসরাইলি দূতাবাস স্থানান্তরের নিন্দা জানিয়ে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। বর্তমান পরিস্থিতিতে বিশ্বের সব মুসলমানের মধ্যে ঐক্য জরুরি বলে তিনি মন্তব্য করেন। 

তাহমিনা জানজুয়া বলেন, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে মুসলিম বিশ্বের বেশিরভাগ সমস্যার ইতি ঘটবে। 

এর আগে গতকাল (শনিবার) জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধি জাতিসংঘে বলেছেন, ফিলিস্তিন ও কাশ্মির সমস্যার সমাধান না হলে কখনো শান্তি আসবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে শান্তি আসে না বলে তিনি ঘোষণা করেন।

মালিহা লোধি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তিনি ন্যায়ের ভিত্তিতে কাজ করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০