'আমার চিঠির ভালো জবাব হয়েছে, আপনাকে ধন্যবাদ'
https://parstoday.ir/bn/news/world-i58108-'আমার_চিঠির_ভালো_জবাব_হয়েছে_আপনাকে_ধন্যবাদ'
আগামী ১২ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের ক্ষেত্র প্রস্তুত পিয়ংইয়ং থেকে একজন শীর্ষ কর্মকর্তা আমেরিকা যাচ্ছেন। খোদ প্রেসিডেন্ট ট্রাম্প আজ (মঙ্গলবার) এক টুইটার বার্তায়  একথা জানিয়েছেন। কিছুদিন আগে ট্রাম্প এ বৈঠক বাতিলের কথা বলেছিলেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ২৯, ২০১৮ ১৮:০৭ Asia/Dhaka
  • কিম ইয়ং চল
    কিম ইয়ং চল

আগামী ১২ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের ক্ষেত্র প্রস্তুত পিয়ংইয়ং থেকে একজন শীর্ষ কর্মকর্তা আমেরিকা যাচ্ছেন। খোদ প্রেসিডেন্ট ট্রাম্প আজ (মঙ্গলবার) এক টুইটার বার্তায়  একথা জানিয়েছেন। কিছুদিন আগে ট্রাম্প এ বৈঠক বাতিলের কথা বলেছিলেন।

ট্রাম্প বলেন, ঐতিহাসিক বৈঠকের প্রস্তুতি এগিয়ে চলছে এবং গত সপ্তাহে তিনি যে চিঠি দিয়েছেন তার যুতসই জবাব তিনি পেয়েছেন। তিনি টুইটা বার্তায় বলেছেন, “উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠকের জন্য তার প্রশাসন একটি ভালো টিম তৈরি করেছে। শীর্ষ বৈঠককে সামনে রেখে নানা রকমের আলোচনা ও প্রস্তুতি চলছে। এজন্য উত্তর কোরিয়ার ভাইস চেয়ারম্যান কিম ইয়ং চল নিউ ইয়র্কে আসছেন। এটা হচ্ছে আমার চিঠির যুতসই জবাব। আপনাকে ধন্যবাদ।”

প্রেসিডেন্ট ট্রাম্প

আজ (মঙ্গলবার)  কিম ইয়ং চল প্রথমে বেইজিং গেছেন। সেখান থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। এছাড়া, বৈঠককে সামনে রেখে আমেরিকার একটি  টিম কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সে বৈঠক হবে সিঙ্গাপুরে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯