নয়া নিষেধাজ্ঞা দিলে আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i58874-নয়া_নিষেধাজ্ঞা_দিলে_আমেরিকার_বিরুদ্ধে_পাল্টা_ব্যবস্থা_রাশিয়া
রাশিয়া আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মস্কোর বিরুদ্ধে ওয়াশিংটন নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করলে তার বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেয়া হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৩, ২০১৮ ০০:৫৩ Asia/Dhaka
  • রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
    রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

রাশিয়া আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মস্কোর বিরুদ্ধে ওয়াশিংটন নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করলে তার বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেয়া হবে।

রাশিয়ার বিরুদ্ধে ‘ক্ষতিকর সাইবার তৎপরতা’র অভিযোগ এনে দেশটির বিরুদ্ধে আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা দেবে বলে যখন খবর বেরিয়েছে তখন একথা বলল মস্কো।

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ মঙ্গলবার বলেছেন, ওয়াশিংটনকে মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে দেয়া হবে না। বার্তা সংস্থা রিয়া নোভোস্তিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নিষেধাজ্ঞা আরোপ করলে মস্কো বসে থাকবে না; পাল্টা ব্যবস্থা নেয়ার জন্য রাশিয়া তৈরি রয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়

মার্কিন অর্থ মন্ত্রণালয় সোমবার রাশিয়ার বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করেছে। রাশিয়ার সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে জড়িত এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে সাইবার হামলা চালিয়েছে বলে ওয়াশিংটন অভিযোগ করেছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩