এফ-৩৫ জঙ্গিবিমানের প্রথম চালান পাচ্ছে তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i59174-এফ_৩৫_জঙ্গিবিমানের_প্রথম_চালান_পাচ্ছে_তুরস্ক
আগামী কয়েক দিনের মধ্যেই মার্কিন এফ-৩৫ জঙ্গি বিমানের প্রথম চালান পাচ্ছে তুরস্ক। তুর্কি দৈনিক সাবাহ এ খবর দিয়েছে। প্রথম পর্যায়ে তুরস্ককে ৩০টি বিমান দেয়া হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৮, ২০১৮ ১৩:১৭ Asia/Dhaka
  • এফ-৩৫ জঙ্গিবিমানের প্রথম চালান পাচ্ছে তুরস্ক

আগামী কয়েক দিনের মধ্যেই মার্কিন এফ-৩৫ জঙ্গি বিমানের প্রথম চালান পাচ্ছে তুরস্ক। তুর্কি দৈনিক সাবাহ এ খবর দিয়েছে। প্রথম পর্যায়ে তুরস্ককে ৩০টি বিমান দেয়া হচ্ছে।

তুরস্ক ১৯৯৯ সালে একশ'টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনার জন্য আমেরিকার সঙ্গে চুক্তি করেছে। এর মধ্যে ৩০টি বিমান কয়েক দিনের মধ্যেই হস্তান্তর করা হবে। এ জন্য তুরস্ক সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। 

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী নুরুদ্দিন জানকিলি বলেছেন, জঙ্গিবিমান ক্রয় সংক্রান্ত চুক্তিতে দেওয়া সব প্রতিশ্রুতি আঙ্কারা পুরণ করেছে। এরইমধ্যে ৮০ কোটি ডলারের বেশি পরিশোধ করা হয়েছে।

চুক্তি সইয়ের পর থেকেই আমেরিকার বেশ কয়েকজন আইন প্রণেতা তুরস্ককে এফ-৩৫ জঙ্গিবিমান দেওয়ার বিরোধিতা করে আসছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮